জাতীয় জীবনযাপন

মারা গেছেন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি

ভারতের প্রথম ভোটার

ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌরে নিজ বাড়িতে মারা গেছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১০৬ বছর।

শ্যামশরণ নেগির জন্ম ১৯১৭ সালের ১ জুলাই হিমাচল প্রদেশে। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কল্পা গ্রামে স্কুল শিক্ষক হিসেবে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে স্বাধীন ভারতে প্রথম ভোট হয়। সেই বছর ২৫ অক্টোবর দেশের প্রথম নাগরিক হিসাবে ভোট দেন নেগি।

দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (৫ নভেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, সর্বশেষ ৩ নভেম্বর-ই ভোট দিয়েছিলেন নেগি। গণতন্ত্রের ওপর ব্যাপক আস্থা ছিল নেগির।

গত ৩ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে শেষ ভোট দিয়েছিলেন তিনি। কয়েক দিন ধরেই বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।

নেগির গণতন্ত্রের ওপর আস্থা দেখে মুগ্ধ হতে হত মন্তব্য করে নির্বাচন কমিশন শোকবার্তায় জানিয়েছে,তার মৃতুতে আমরা শোকস্তব্ধ, জাতির প্রতি তার অবদানে আমরা কৃতজ্ঞ।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র